Prompting Guideline

 ChatGPT বা Gemini ব্যবহার করছি, কিন্তু আউটপুট মনমতো আসছে না। Google নিজেই এবার সেই সিক্রেট ফাঁস করে দিয়েছে! ৭৭ পেজের এই Prompting Guide 101 আপনার প্রম্পটিং স্কিলকে জিরো থেকে হিরো বানিয়ে দিবে।

আমরা ৯৫% মানুষই AI টুলসগুলো ভুলভাবে ব্যবহার করছি। আমরা জাস্ট ১-২ লাইনে কিছু একটা লিখে দিই, আর আশা করি AI আমাদের মনের মতো রেজাল্ট দিবে। কিন্তু বাস্তবতা হলো, ভালো আউটপুট পেতে হলে আপনাকে AIএর ভাষায় কথা বলতে হবে।
Google রিসেন্টলি তাদের Prompting Guide 101 নামে একটি ৭৭ পৃষ্ঠার হ্যান্ডবুক রিলিজ করেছে, যেটা আমার দেখা এখন পর্যন্ত সেরা AI Cheat Sheet।
এখানে ওরা একটা গোল্ডেন ফর্মুলা শেয়ার করেছে যা আপনার জানা ফরজ। যেকোনো প্রম্পট লেখার সময় এই ৪টি বিষয় মাথায় রাখবেন:
১. Persona (পরিচয়): আপনি AI কে কার মতো আচরণ করতে বলছেন? (যেমন: তুমি একজন এক্সপার্ট মার্কেটার...)
২. Task (কাজ): তাকে ঠিক কী করতে হবে? এখানে অ্যাকশন ভার্ব (Create, Write, Analyze) ব্যবহার করা মাস্ট।
৩. Context (প্রেক্ষাপট): কেন করছেন বা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কী? যত বেশি ডিটেইলস দিবেন, রেজাল্ট তত শার্প হবে।
৪. Format (ধরন): আপনি আউটপুটটা কেমন চান? (বুলেট পয়েন্ট, টেবিল, নাকি প্যারাগ্রাফ?)
- কেন এই গাইডটা গেম চেঞ্জার?
গুগলের রিসার্চ বলছে, সাধারণত আমরা গড়ে ৯ শব্দের নিচে প্রম্পট লিখি। কিন্তু একটা প্রফেশনাল আউটপুটের জন্য গড়ে ২০-৫০ শব্দের প্রম্পট প্রয়োজন। এই গাইডে ১৩৫টিরও বেশি রিয়েল-লাইফ এক্সাম্পল দেওয়া আছে যা এইচআর, মার্কেটিং, সেলস বা ম্যানেজমেন্ট সব সেক্টরের মানুষের কাজে লাগবে।
- প্রথমবারেই পারফেক্ট উত্তরের আশা করবেন না। AI এর সাথে কনভারসেশন চালিয়ে যান (Iterative refinement), দেখবেন আস্তে আস্তে আউটপুট কতটা রিফাইন হচ্ছে।
AI কিন্তু আপনার রিপ্লেসমেন্ট না, বরং এটি আপনার সুপারপাওয়ার। কিন্তু সেই পাওয়ার ব্যবহার করতে হলে সঠিক কমান্ড দেওয়া জানতে হবে।
গুগলের এই ফ্রি রিসোর্সটি মিস করা মানে নিজেদের পায়ে কুড়াল মারা। এখনই সময় প্রম্পটিং ইঞ্জিনিয়ারিংয়ের বেসিকটা ঝালিয়ে নেওয়ার।
Free তে ইবুক টি পেতে কমেন্ট করুন "AI Cheat Sheet". আপনাকে ইনবক্সে পাঠিয়ে দেওয়া হবে।

Comments

Popular posts from this blog

AI দিয়ে গান বানিয়ে YouTube এ আপলোড

ভিডিও এডিটিং- Google Gemini দিয়ে প্রফেশনাল এডিটরদের মতো স্ট্র্যাটেজি সাজানো

ভিডিও এডিটিং