AI দিয়ে গান বানিয়ে YouTube এ আপলোড
AI দিয়ে গান বানিয়ে YouTube এ আপলোড করলেই কি টাকা আসবে? একদম না! ৯৫% নতুন ক্রিয়েটররা License Trap এ পড়ে চ্যানেল হারায়। ২০২৬ সালে দাঁড়িয়ে প্রফেশনালি Music Channel দাঁড় করানোর কমপ্লিট ব্লু-প্রিন্ট এটা।
Music Channel খোলার কথা ভাবলেই আমাদের মাথায় আসে গিটার শিখতে হবে, স্টুডিও সেটআপ লাগবে বা কোনো ভালো সিঙ্গার খুঁজতে হবে। Trust me, দিন বদলে গেছে। এখন আপনার ক্রিয়েটিভিটি আর সঠিক AI Tools ই যথেষ্ট।
তবে সাবধান! মার্কেটে হাজারটা ফ্রি টুলস আছে, কিন্তু সেগুলো দিয়ে ইনকাম করা যায় না। Copyright এর ঝামেলা ছাড়া কীভাবে শুরু করবেন, তার স্টেপ-বাই-স্টেপ গাইডলাইন নিচে দিলাম।
Step 1: Niche Selection
সব ধরনের গান বানালে হবে না। YouTube এ এখন Functional Music এর ডিমান্ড সবচেয়ে বেশি। মানে যেই মিউজিক মানুষ কোনো কাজের ব্যাকগ্রাউন্ডে বাজিয়ে রাখে। কিছু হট টপিক:
- Lofi Hip Hop for Studying
- Deep Focus Ambient Music
- Meditation & Yoga Music
- Cyberpunk/Synthwave for Coding
Step 2: The Right Tools
ম্যাক্সিমাম মানুষ ফ্রি AI দিয়ে গান বানিয়ে আপলোড দেয় আর Copyright Strike খায়। মনে রাখবেন, Free tiers = NO commercial rights. অর্থাৎ, আপনি যদি টাকা ইনকাম (Monetization) করতে চান, আপনাকে মিনিমাম একটা ইনভেস্টমেন্ট করতে হবে লাইসেন্সের জন্য।
২০২৬ সালের জন্য সেরা কিছু পেইড টুলস যা প্রফেশনালরা ব্যবহার করে:
- Suno AI ($10/mo): এটা এখন মার্কেটের কিং। এখানে আপনি ২,৫০০ ক্রেডিটস পাবেন যা দিয়ে ফুল গান (With Vocals) বানানো যায়। সবচেয়ে বড় কথা, এই প্ল্যানে আপনি Commercial License পাবেন।
- Udio AI ($30/mo): যদি আপনি মিউজিক রিমিক্স বা খুব হাই-কোয়ালিটি অডিও চান, তবে এটা সেরা। মাসে প্রায় ৪,৮০০ ট্র্যাক জেনারেট করা যায়।
- Mubert AI ($39/mo): যারা Lofi বা Ambient মিউজিক বানাতে চান, তাদের জন্য এটা বস। Adobe এর সাথে ইন্টিগ্রেট করা যায়।
- AIVA (€49/mo): যদি Cinematic বা Orchestral মিউজিক আপনার টার্গেট হয়, তবে এখানে আপনি Full Copyright Ownership পাবেন।
Step 3: Generating the Music (With Improved Prompt)
টুল তো কিনলেন, এখন গান বানাবেন কীভাবে? AI কে সঠিক ডিরেকশন দেওয়াটাই আসল খেলা। Suno বা Udio তে গিয়ে যা লিখবেন।
- Simple Prompt লিখলে রেজাল্ট ভালো আসবে না। নিচে একটা Improved Professional Prompt দিলাম, এটা কপি করে ট্রাই করতে পারেন:
- For Lofi/Study Music:
A chill Lofi Hip Hop track designed for deep focus and studying, BPM 80, nostalgic atmosphere with soft rain sounds in the background, mellow piano melody, jazzy chord progression, light vinyl crackle, no vocals, high fidelity production.
- For Meditation:
Ambient ethereal soundscape for meditation and sleep, 432Hz frequency, soft synthesizer pads, slow tempo, nature sounds of flowing water and birds chirping, peaceful and healing vibe, cinematic quality.
Step 4: The Visuals
শুধু অডিও তো আর আপলোড দেওয়া যাবে না। ভিডিওর জন্য খুব বেশি খাটাখাটনির দরকার নেই।
- Midjourney বা Leonardo AI দিয়ে আপনার মিউজিকের মুড অনুযায়ী একটা সুন্দর 16:9 ইমেজ জেনারেট করুন।
- Canva বা CapCut এ গিয়ে সেই ইমেজটা বসিয়ে কিছু ইফেক্ট (যেমন: Rain overlay, Dust particles) দিয়ে একটা ১ ঘণ্টার লুপ ভিডিও বানিয়ে ফেলুন।
Step 5: Upload & SEO
ভিডিও রেডি? এবার আপলোড করার পালা। টাইটেল এবং ডেসক্রিপশনে চালাকি করতে হবে।
টাইটেলে No Copyright লিখবেন না (কারণ কপিরাইট আপনার, কিন্তু ভিউয়াররা এটা সার্চ করে)। লিখুন: Copyright Free Music for Content Creators অথবা Deep Focus Music for Study 2026.
ট্যাগ এ রিলেটেড কিওয়ার্ড দিন (Focus, Sleep, Lofi, AI Music)।
Investment vs Return
দেখুন, মাসে ১০-২০ ডলার (১০০০-২০০০ টাকা) ইনভেস্ট করে যদি একটা প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করা যায়, তবে সেটা খারাপ কী? ফ্রি তে কাজ করে চ্যানেলে স্ট্রাইক খাওয়ার চেয়ে লিগ্যাল ওয়েতে আগানোটাই বুদ্ধিমানের কাজ।
শুরুটা আজকেই করুন। কনসিস্টেন্সি ধরে রাখলে ৬ মাস পর নিজের চ্যানেল দেখে নিজেই অবাক হবেন!
Comments
Post a Comment