সাইবার সিকিউরিটি
ইন্টারনেটে কিছুই আসলে প্রাইভেট না! মাত্র ২ মিনিটে হ্যাকাররা আপনার পুরো ডিজিটাল জন্মকুন্ডলি বের করতে পারে, জানেন কীভাবে? হ্যাকিং মানেই শুধু কালো স্ক্রিনে কোডিং না, হ্যাকিং মানে হলো স্মার্টলি ইনফরমেশন গ্যাদার করা। এটাকে টেকনিক্যাল ভাষায় বলে OSINT (Open Source Intelligence)। একজন হ্যাকার বা ইনভেস্টিগেটর আপনার নাম বা একটা ইউজারনেম দিয়েই আপনার নাড়িনক্ষত্র বের করে ফেলতে পারে যদি তার হাতে সঠিক টুলস থাকে। আজ আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি হ্যাকার এবং সাইবার সিকিউরিটি এক্সপার্টদের ব্যবহার করা ৫টি পাওয়ারফুল টুলের সাথে। এইগুলো জানা থাকলে আপনি বুঝবেন আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট আসলে কতটা এক্সপোজড! - Sherlock খুবই ডেঞ্জারাস এবং কাজের একটা টুল। ধরুন আপনি সব জায়গায় একই ইউজারনেম ব্যবহার করেন। Sherlock সেই একটা ইউজারনেম দিয়ে ৩০০+ সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্ম স্ক্যান করে বের করে ফেলবে আপনি আর কোথায় কোথায় আছেন। কাউকে অনলাইনে খুঁজে বের করার জন্য এর চেয়ে সহজ উপায় আর নেই। Link: https://github.com/sherlock-project/sherlock - Maltego ডিটেকটিভ মুভিতে দেখেছেন না দেয়ালে সুতা দিয়ে একটার সাথে আরেকটা ঘ...